• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:১১:২৩ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় ময়মনসিংহে সাইকেল র‍্যালি ও পালাগান

২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৪:৫৬

ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় ময়মনসিংহে সাইকেল র‍্যালি ও পালাগান

ময়মনসিংহ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে সচেতনতামূলক সাইকেল র‍্যালি ও পালাগানের আয়োজন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন।

২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় মসিকের উদ্যোগে নগরীর জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চ থেকে র‍্যালিটি শুরু হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী সাইকেল নিয়ে অংশ নেন। র‍্যালিটি টাউন হল, নতুন বাজার মোড়, চরপাড়া মোড়, রেলির মোড় ও জিরোপয়েন্ট হয়ে টাউন হল অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। পাশাপাশি একটি খোলা পিকআপে পালাগানের শিল্পীরা র‍্যালিতে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার বিভিন্ন বার্তা তুলে ধরেন।

সাইকেল র‍্যালি ও পালাগানের মাধ্যমে নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধ, মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা এবং এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন বলেন, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে। ছুটির দিনেও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে কাজ করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এ বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ
এ বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০৬

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০১:৩৪


ভারতে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু
ভারতে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩৬



খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৩

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩৩