সিলেট প্রতিনিধি: সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এই দুই শিশুর মৃত্যু ঘটে।
মঙ্গলার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া শিশু তাসমিন (৬ মাস) ও তামিম (৯ মাস)। তাদের বাড়ি হবিগঞ্জ ও সিলেট জেলায়।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ নিয়ে বিভাগে হাম ও উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮ জনে।গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১১৫ জন। এ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩ শতাধিক রোগী।
স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৩২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১১৫ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯৮৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ৬ জনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা গেছে, বাকিরা উপসর্গভিত্তিক সন্দেহভাজন হিসেবে বিবেচিত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available