• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৩৮:৫৩ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

মাভাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪২:১৭

মাভাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ও পরে অভিভাবকদের মতবিনিময় করেন।

Ad
Ad

এবারের জিএসটি ভর্তি পরীক্ষা ২০টি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে সারাদেশ থেকে মোট ১,৬৬,১৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১০,৪৭২ জন।

Ad

বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসস্থ শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা ৮,৩৫৪ জন। সহযোগী কেন্দ্র হিসেবে কুমুদিনী সরকারি কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ৮৯০ জন এবং সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ১,২২৮ জন । 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সুবর্ণচরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
সুবর্ণচরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
১০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩২:০৩






Follow Us