• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:১৭:২৯ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

২১ জুলাই ২০২৬ সকাল ১০:১৮:৪৬

দোয়ারাবাজারে দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের দু’দিন পর ইউসুফ আলী (৩০) নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

২০ জুলাই সোমবার সন্ধ্যায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের ছাতক-সুনামগঞ্জ সড়কসংলগ্ন পানাইল ডুবার খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ পান্ডারগাঁও ইউনিয়নের সাহেবেরগাঁও গ্রামের আলকাছ আলীর ছেলে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইউসুফ গত ৫-৬ দিন আগে ভিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গত ১৮ জুলাই শনিবার রাতে পানাইল এলাকায় তাকে শেষবার দেখা গিয়েছিল। সোমবার সন্ধ্যায় খালের পানিতে অজ্ঞাত মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারের পর নিহতের বাবা এসে পরিচয় শনাক্ত করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা।

তিনি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং দৃষ্টি প্রতিবন্ধিতার বিষয়টি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us