• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৩৩:৪৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২১ জুলাই ২০২৬ দুপুর ০২:৫৮:৪৭

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক: ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২১ জুলাই মঙ্গলবার দুপুরে নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসআই সুজাউদ্দিন আরও জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩২:২৯

চা শ্রমিকদের জীবন আটকে আছে দৈনিক ১৮৭ টাকায়
চা শ্রমিকদের জীবন আটকে আছে দৈনিক ১৮৭ টাকায়
১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২৬:২৫