• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৪:৩৯ (26-Jun-2026)
  • - ৩৩° সে:

পাবনায় বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

২৬ জুন ২০২৬ বিকাল ০৪:৪২:২৪

পাবনায় বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

পাবনা প্রতিনিধি: পাবনার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে মঞ্জু শেখ (৩৫) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

২৬ জুন শুক্রবার দুপুর ১টার দিকে চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিতে নিহত মঞ্জু শেখ আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা। তিনি বিএনপি কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে।

‎এলাকাবাসীর সূত্রে জানা যায়, চরতারাপুরের চর এলাকা জোতকাকুড়িয়ায় কলাবাগান এলাকার পদ্মার চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গতকালও সকালে এ বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। আজকে সকালে দুই  গ্রুপের লোকজন বালু আছে কিনা চেক করতে গিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ বলেন, চরতারাপুর ও ভাঁড়ারা এলাকার কিছু লোকজন বালু তুলতে গেলে আমার ভাতিজা বাধা দিতে গেলে তাকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। সে আমাদের দলেরও একজন কর্মী বলে জানান তিনি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিতে মঞ্জু শেখ নিহত হয়।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চলতি বছরে হামে মৃত্যু ৭০০ ছাড়ালো
চলতি বছরে হামে মৃত্যু ৭০০ ছাড়ালো
২৬ জুন ২০২৬ বিকাল ০৪:৪৮:৩২


শোকে-স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল
শোকে-স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল
২৬ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:৩৫



জাপানে ফের ৫.৮ মাত্রার ভূমিকম্প
জাপানে ফের ৫.৮ মাত্রার ভূমিকম্প
২৬ জুন ২০২৬ বিকাল ০৪:০০:৪৪


Follow Us