• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:৪৯:২৪ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

জাপানে ফের ৫.৮ মাত্রার ভূমিকম্প

২৬ জুন ২০২৬ বিকাল ০৪:০০:৪৪

জাপানে ফের ৫.৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের চিবা প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী টোকিওসহ আশপাশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ২৬ জুন শুক্রবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল চিবা প্রদেশে এবং ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

জেএমএ জানায়, জাপানের ৭ স্তরের ভূমিকম্প স্কেলে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৪, যা মাঝারি ধরনের ঝাঁকুনি হিসেবে বিবেচিত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইয়োকোশিবার প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল প্রায় ৫৬ কিলোমিটার। সংস্থাটিও ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৮ বলে উল্লেখ করেছে।

এর আগে ২৫ জুন বৃহস্পতিবার জাপানে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমে এর মাত্রা ৬ দশমিক ৯ বলা হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ২ নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৫:১৯:৪৫