• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:০১:৪৩ (21-May-2026)
  • - ৩৩° সে:

পাবনায় ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

২১ মে ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৩০

পাবনায় ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

পাবনা প্রতিনিধি: পাবনায় চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার অভিযান চালিয়ে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পাবনা সদর থানা পুলিশ। এ ঘটনায় মুন্না ওরফে “কথিত ন্যাংড়া চোর মুন্না” নামে এক মোটরসাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছে।

২১ মে বৃহস্পতিবার বিকেলে সদর থানা পুলিশের একটি দল মুন্নাকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার রেজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কালো-লাল রঙের ডিসকভার ১১০ সিসি, কালো-লাল রঙের প্লাটিনা ১১০ সিসি, বেগুনি রঙের পালসার ১৫০ সিসি, লাল রঙের প্লাটিনা ১০০ সিসি এবং লাল রঙের একটি ১৫০ সিসি মোটরসাইকেল মোট ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাবনায় ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১
পাবনায় ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১
২১ মে ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৩০








অভিনেতা দিলু মজুমদার আর নেই
অভিনেতা দিলু মজুমদার আর নেই
২১ মে ২০২৬ বিকাল ০৪:৪০:৫৭

Follow Us