• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৩২:০৭ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

এবার তিন নায়িকার সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব খান

২১ মে ২০২৬ বিকাল ০৪:৪৮:০৩

এবার তিন নায়িকার সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব খান

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ কাঁপাতে আসছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। সিনেমাটি মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, দর্শকদের মাঝে কৌতূহল ততটাই বাড়ছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই সিনেমার দ্বিতীয় টিজার। আর তাতেই রীতিমতো ঝড় তুলেছেন শাকিব খান।

তবে এবার আর একজন নয়, পর্দায় একসঙ্গে তিনজন নায়িকার সঙ্গে রোমান্সে মেতে উঠতে দেখা গেছে এই মেগাস্টারকে। ‘রকস্টার’-এর নতুন এই টিজারে শাকিব খানের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।

তিন ভিন্ন ঘরানার নারী চরিত্রকে ঘিরে একজন রকস্টারের জীবনের গল্প কতটা রহস্যময় হয়ে উঠতে পারে, টিজারে তারই এক ঝলক দেখা মিলেছে।

আরও পড়ুন

‘বরবাদ’ নির্মাতার সঙ্গে প্রেম, যা বললেন দিঘী

টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শাকিব ক্যাপশনে লেখা হয়েছে, ‘আগুন যতো উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও ততো গভীর হয়। তবুও গভীরতম অন্ধকারের মাঝেও, একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে।’ ‘নো ওয়ান লাভস মি’ গানের ব্যাকগ্রাউন্ড স্কোরে তৈরি এই টিজারটি নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

শুধু রোমান্সই নয় তারকাখ্যাতির চাপ, ভেতরের আবেগ আর তীব্র দ্বন্দ্বের মিশেলে এক রকস্টারের উত্থান-পতনের গল্পই সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে। তিন নায়িকার উপস্থিতিতে এই রকস্টারের জীবনে শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শক মহলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯:৩৩






মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:৩৪