• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৪৪:১১ (06-Oct-2026)
  • - ৩৩° সে:

ঈদুল আজহায় এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

২১ মে ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫৪

ঈদুল আজহায় এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির সময়ে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এমএফএস, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট সেবা নিরবচ্ছিন্ন রাখার তাগিদও দেওয়া হয়েছে।

২১ মে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, ঈদের ছুটিকালীন সময়ে সার্বক্ষণিক এটিএম সেবা চালু রাখতে হবে। কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে বুথ পরিদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া পিওএস ও কিউআর কোডভিত্তিক লেনদেন সচল রাখা এবং জালিয়াতি প্রতিরোধে গ্রাহক ও ব্যবসায়ীদের সচেতন করার কথা বলা হয়েছে। ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে অ্যাকাউন্টভিত্তিক ও কার্ডভিত্তিক লেনদেনে বাধ্যতামূলকভাবে ‘টু-ফ্যাক্টর অথেন্টিফিকেশন’ নিশ্চিত করতে বলা হয়েছে।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন বিকাশ, রকেট ও নগদকে নিরবচ্ছিন্ন লেনদেন চালু রাখা এবং এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ অর্থ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, সব ধরনের ডিজিটাল লেনদেনে তাৎক্ষণিক এসএমএস অ্যালার্ট চালু রাখতে হবে। পাশাপাশি সার্বক্ষণিক হেল্পলাইন সেবা নিশ্চিত করা এবং গ্রাহক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৬:০৪






ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭
৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১২:২৫