• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ রাত ১০:৫০:০৯ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে নকল পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২৮:৪৬

লক্ষ্মীপুরে নকল পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নকল ঘি-কসমেটিকস পণ্য বিক্রির অপরাধে রাজ কুমার চৌধুরী নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকায় জেবিবিএল এন্টারপ্রাইজের গোডাউন থেকে নকল পণ্যগুলো জব্দ করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত, র‌্যাব-১১ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

এসময় বিপুল পরিমাণ নকল ঘি ও কসমেটিকস জব্দ করে পরে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা এ অর্থদণ্ড প্রদান করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত রাজ কুমার রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আকুল চন্দ্র চৌধুরীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রাজ কুমার নকল ঘি ও বিভিন্ন ধরনের কসমেটিকস বিক্রি করে আসছেন। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। তার প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ নকল ঘি ও নকল কসমেটিকস পণ্য জব্দ করা হয়। পরে নকল পণ্যগুলো বিনষ্ট করা হয়েছে। এছাড়া অভিযুক্ত রাজ কুমারের ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম প্রমুখ।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, রাজ কুমার তার প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দোকানে নকল ঘি সরবরাহ করেন। অভিযান চালিয়ে তার প্রতিষ্ঠান থেকে নকল ঘি ও নকল কসমেটিকস পণ্য জব্দ করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:৫০

ভাতিজাকে অপহরণের পর হত্যা, চাচার যাবজ্জীবন
ভাতিজাকে অপহরণের পর হত্যা, চাচার যাবজ্জীবন
৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:৪৯



আটঘরিয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা
আটঘরিয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা
৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১২