• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৩৮:৪৪ (15-Oct-2026)
  • - ৩৩° সে:

লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী পাঁচ দিন পর চট্টগ্রামে উদ্ধার

১৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০৫:৪৯

লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী পাঁচ দিন পর চট্টগ্রামে উদ্ধার

ডেস্ক রিপোর্ট: বান্দরবানের লামা উপজেলা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রীকে পাঁচ দিন পর চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ভোররাতে পৃথক দুটি বাসায় অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মুসলিমপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে তিন শিক্ষার্থী একসঙ্গে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা নিখোঁজ হলে স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তাদের সন্ধান না পেয়ে পরে লামা থানায় সাধারণ ডায়েরি করেন।

এ ঘটনায় অনুসন্ধান শুরু করে পুলিশ। একপর্যায়ে জানা যায়, নিখোঁজ শিক্ষার্থীদের সর্বশেষ অবস্থান ছিল পার্শ্ববর্তী চকরিয়া উপজেলায়।
এর মধ্যে বুধবার দুপুরে একটি মুঠোফোন নম্বর থেকে বস্তাবন্দি মানুষের অবয়ব নড়াচড়া করার একটি ভিডিও পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরে কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জামিল আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকার ২ নম্বর সড়কের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইছার হামিদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তারা গৃহপরিচারিকার কাজের জন্য চট্টগ্রামের দুটি বাসায় অবস্থান করছিল।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

সূত্র: আমার দেশ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
১৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৫:৪৭