জামালপুর প্রতিনিধি: জামালপুরে পৃথক দুটি মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৭ জুন দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার দীর্ঘ ১৮ বছর পর অবশেষে রায় পেলেন স্বজনেরা। আদালত স্বামীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৮ সালের ২৬ মে দেওয়ানগঞ্জের দক্ষিণ রহিমপুর গ্রামে স্ত্রী নাইফুল বেগমকে হত্যা করে স্বামী আলাল শেখ। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।
এদিকে, ২০১৫ সালে একই উপজেলার বাঘারচর গ্রামে দশম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে ঘরে ঢুকে ধর্ষণের মামলায় প্রতিবেশী রাজীব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একই আদালত। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এই রায় দেওয়া হয়।
দুটি রায়েই সাজাপ্রাপ্তদের ৫ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available