যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ এলাকায় অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকাসহ জিয়াউর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করেছে যশোর (ডিবি) পুলিশ।
১০ এপ্রিল শুক্রবার সকালে ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।


আটক জিয়াউর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে, বর্তমানে তিনি ঝিকরগাছার কুন্দিপুর গ্রামে বসবাস করেন।

শুক্রবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নি.) সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস টিম নাভারণ এলাকায় সকাল ১০টার দিকে অবস্থান নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জিয়াউর রহমানকে আটক করা হয়।
প্রাথমিক তল্লাশিতে তার পকেট থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে জিয়াউরের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ কুন্দিপুরে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে সেখানে তার শয়নকক্ষের সানসেটের ওপর থেকে আরও ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা করে। তল্লাশির একপর্যায়ে ঘরের জুতার র্যাকের ভেতর থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা মাদক বিক্রির টাকা বলে আসামি স্বীকার করেছে।
তিনি আরও জানান, আটক জিয়াউর রহমান তিনি একজন পেশাদার মাদক কারবারি, তার বিরুদ্ধে পূর্বে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আজকের ঘটনায় তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available