• ঢাকা
  • |
  • বুধবার ২১শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:০৬:৪৭ (05-Aug-2026)
  • - ৩৩° সে:

পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় খালে পড়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

৫ আগস্ট ২০২৬ সকাল ১১:২৮:৫৪

পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় খালে পড়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার হরিখালি খাল এলাকায় পুলিশকে দেখে দৌড়ে পালানোর সময় খালের পানিতে পড়ে সাব্বির শেখ (১৯) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৪ আগস্ট মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির শেখ শহরের মেছুয়াবাজার এলাকার পান-সিগারেট ব্যবসায়ী নাদিম শেখের ছেলে। তিনি আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মাদকবিরোধী অভিযানে যাওয়ার পথে হরিখালি খালের পাশে কয়েকজন যুবককে দেখতে পায়। এ সময় পুলিশকে দেখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে সাব্বির খালের পানিতে পড়ে যান। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাব্বির পানিতে তলিয়ে যান।

এসময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাশের সড়কে রাখেন। পরে পুলিশ তাকে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, সাব্বির কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না এবং তিনি সাঁতারও জানতেন না। তাঁর বোন পূর্ণিমা আক্তার বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যু রহস্যজনক। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার চাই।’

নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মাজহারুল আমিন জানান, ‘হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে সাব্বিরকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, ‘ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পুলিশকে দেখে কয়েকজন যুবক দৌড়ে পালানোর সময় পানিতে পড়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় সাব্বিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, যুবকেরা কেন পালিয়েছিলেন, তারা কোনো মাদকসংশ্লিষ্ট বিষয়ে জড়িত ছিলেন কি না এবং কীভাবে সাব্বিরের মৃত্যু হয়েছে—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৫ আগস্ট ২০২৬ সকাল ১১:৪০:৩৪

ঢাকায় দুই মেগা কনসার্ট আজ
ঢাকায় দুই মেগা কনসার্ট আজ
৫ আগস্ট ২০২৬ সকাল ১১:৩২:০৬