• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:১৩:৩২ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় দুই মেগা কনসার্ট আজ

৫ আগস্ট ২০২৬ সকাল ১১:৩২:০৬

ঢাকায় দুই মেগা কনসার্ট আজ

অনলাইন ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বসছে একাধিক উন্মুক্ত সংগীত আয়োজন।

৫ আগস্ট বুধবার সোহরাওয়ার্দী উদ্যান ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে দুটি বড় কনসার্ট ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ ও ‘বর্ষা বিপ্লবের গান’।

এর আগে, ৪ আগস্ট মঙ্গলবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠিত হয় ‘সাউন্ড অব জুলাই’ কনসার্ট।

আরও পড়ুন

তেলেগু সিনেমার প্রেমে অভিনেত্রী অনস্বরা রাজন

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় আয়োজিত এ কনসার্ট শুরু হবে বিকেল ৩টায়। উন্মুক্ত আয়োজনটি দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ১টায়। এ আয়োজন চলবে রাত ৯টা পর্যন্ত।

‘কনসার্ট ফর ডেমোক্রেসি’তে অংশ নেবে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে। উদ্বোধনী অংশে মঞ্চে উঠবে রে রে, মূল পর্বে পরিবেশন করবে বাকি ছয়টি ব্যান্ড। একই সঙ্গে অনুষ্ঠানে পুরস্কার বিতরণেরও আয়োজন থাকছে।

একই দিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে আরেকটি ওপেন-এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।

আরও পড়ুন

২২৬ কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, পেলেন আইনি নোটিশ

মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে বিকেল ৪টা থেকে শুরু হবে এ অনুষ্ঠান।

‘বর্ষা বিপ্লবের গান’-এ পারফর্ম করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও তাসরিফের কুঁড়েঘর। একক শিল্পী হিসেবে মঞ্চে থাকবেন আসিফ আকবর ও র‍্যাপার সেজান।

এ ছাড়া নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদ, ব্যান্ড নীল, জে কে তাহমিদ, পারশা মাহজাবীনসহ আরো কয়েকজন শিল্পী এতে অংশ নেবেন। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এতে অংশ নিতে কোনো টিকিটের প্রয়োজন হবে না।

আরও পড়ুন

দুই নায়িকা নিয়ে ‘ভায়োলেন্স’-এ জায়েদ খান, প্রদর্শনী যুক্তরাষ্ট্র ও কানাডায়

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২