• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে শ্রাবণ ১৪৩৩ রাত ১০:৩৪:১৯ (07-Aug-2026)
  • - ৩৩° সে:

গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা ডিএমপির

৫ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৭:৩৮

গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা ডিএমপির

ডেস্ক রিপোর্ট: গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক কর্মসূচি ঘিরে ৫ আগস্ট বুধবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।

৪ আগস্ট মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, শাহবাগের ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে এসব এলাকায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। তাই যানজট এড়াতে চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ফার্মগেট থেকে শাহবাগমুখী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে বামে মোড় নিয়ে হেয়ার রোড অথবা মিন্টো রোড ব্যবহার করতে হবে। গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবনের দিক থেকে শাহবাগে যেতে হলে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

সায়েন্সল্যাব এলাকা থেকে শাহবাগগামী যানবাহনকে মিরপুর রোড–নিউ মার্কেট–আজিমপুর–চাঁনখারপুল–বকশীবাজার হয়ে অথবা বাটা ও কাটাবন ক্রসিং ব্যবহার করে হাতিরপুল কিংবা নীলক্ষেত–পলাশী হয়ে গন্তব্যে যেতে বলা হয়েছে।

মানিক মিয়া অ্যাভিনিউ ও শেরেবাংলা নগর এলাকায় চলাচলের জন্যও একাধিক বিকল্প রুট নির্ধারণ করেছে ডিএমপি। মিরপুর রোড থেকে ফার্মগেট বা সোনারগাঁওমুখী যানবাহনকে গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে চলাচল করতে হবে। এছাড়া ইন্দিরা রোড, ধানমন্ডি-২৭, আসাদগেট এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্যও পৃথক বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে।

উড়ালসড়ক ব্যবহারকারীদের যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) এক্সিট র‌্যাম্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে ডিএমপির নির্দেশনা অনুযায়ী বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
৭ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৭:২৩