• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৪৮:৩৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবক আটক, ৬ মাস কারাদণ্ড

১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১০:৪৮

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবক আটক, ৬ মাস কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আকাশ মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় তার কাছ থেকে গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় আকাশ মিয়াকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবন ও বহনের দায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। দণ্ডপ্রাপ্ত আকাশ মিয়া বাট্টাজোর পশ্চিমপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে।

আরও পড়ুন

রাঙামাটিতে আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা, হাতুড়ি দিয়ে ভাঙল ছাত্রদল

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, মাদক সেবন ও বহনের দায়ে ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৪৩

চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৭:০৩



বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৫:৩৬


নেত্রকোনায় ট্রেনে আগুন
নেত্রকোনায় ট্রেনে আগুন
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০৭:১৫