• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৪৮:৩৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার, মন্ত্রীকে নেওয়া হলো ভিআইপি লাউঞ্জে

১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৮:২২

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার, মন্ত্রীকে নেওয়া হলো ভিআইপি লাউঞ্জে

অনলাইন ডেস্ক: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। এ সময় বিমানবন্দরে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁকে বিমানবন্দরের মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা থেকে বগুড়া যাওয়ার জন্য ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী। এর পাঁচ মিনিট পর বিমানবন্দরের সামনে পড়ে থাকা গ্রেনেড সদৃশ দুটি বস্তুর বিষয়টি দায়িত্বরত পুলিশকে জানান স্থানীয় এক ব্যক্তি। পরে পুলিশ ওই স্থান ঘিরে ফেলে।

এ সময় মন্ত্রী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। তাঁকে বিষয়টি জানিয়ে নিরাপত্তার স্বার্থে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৪৩

চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৭:০৩



বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৫:৩৬


নেত্রকোনায় ট্রেনে আগুন
নেত্রকোনায় ট্রেনে আগুন
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০৭:১৫