• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫৯:৩৩ (21-Aug-2026)
  • - ৩৩° সে:

বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

২১ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৩:২১

বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

ডেস্ক রিপোর্ট: খুলনার দিঘলিয়ায় বিদ্যালয় ছুটির কয়েক ঘণ্টা পর বাইরে থেকে তালাবদ্ধ বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

২০ আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলার গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়সংলগ্ন একটি ভবনের নির্মাণশ্রমিকেরা বাথরুমের ভেতর থেকে ছাত্রীর চিৎকার শুনে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্লাস শেষে ওই ছাত্রী বিদ্যালয়ের বাথরুমে প্রবেশ করে। পরে সেখানে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে মারধর করে এবং অচেতন করে হাত-পা ও মুখ বেঁধে বাইরে থেকে দরজায় তালা দিয়ে চলে যায়।

পরে জ্ঞান ফেরার পর নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে ওই ছাত্রী চিৎকার শুরু করে। পাশের নির্মাণকাজে থাকা শ্রমিকেরা তার চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে।

উদ্ধারের পর তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ভুক্তভোগী হামলাকারীদের দেখতে না পাওয়ায় এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সূত্র: এনটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
২১ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৩:২৭





আজ ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
আজ ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
২১ আগস্ট ২০২৬ সকাল ১০:০২:৩২