• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ রাত ১১:২৯:৪৫ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

টুঙ্গিপাড়ায় শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক

৩ জুলাই ২০২৬ রাত ০৯:৫৩:৩৩

টুঙ্গিপাড়ায় শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তারাইল গ্রামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ঘরে আটকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকার শেখ (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

৩ জুলাই শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার তারাইল গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি পানি আনতে বাড়ির বাইরে গেলে প্রতিবেশী জাকার শেখ তাকে কলা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যান। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা মনিরা বেগম ছুটে এসে তাকে উদ্ধার করেন। অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে আটকে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।

ভুক্তভোগী শিশুর বাবা আলাল শেখ জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তার অনুপস্থিতির সুযোগে অভিযুক্ত এ ঘটনা ঘটানোর চেষ্টা করে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, “৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
৩ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৬





Follow Us