• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:১০:৩৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার

৩ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৬:০০

জয়পুরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার

​জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে পাঁচ অনলাইন জুয়া চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

৩ জুলাই শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ​ডিবি পুলিশ।

এর আগে, ২ জুলাই বৃহস্পতিবার রাতে জয়পুরহাট সদর থানার দোগাছী ইউনিয়নের পশ্চিম পেচুলিয়া এলাকার একটি বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।

​গ্রেফতাররা হলেন- জয়পুরহাটের সদর উপজেলার দোগাছী পেচুলিয়া এলাকার মো. জিসান (২৩), দোগাছীর পশ্চিম পেচুলিয়া মো. হাসান আলী (২৭), মিশন খাস পাওনান্দার মো. সাজ্জাদ হোসেন (১৯) এবং নওগাঁর ধামুইরহাটের পশ্চিম নারায়ণপুরের নীরব বর্মন (২২) ও রামরামপুর তেলিপাড়ার মো. বায়েজিদ বোস্তামী (২০)।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পশ্চিম পেচুলিয়া গ্রামের মো. নজরুল ইসলামের বাড়িতে ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে ৪টি জুয়া খেলায় ব্যবহৃত মোবাইলসহ তাদের গ্রেফতার করে।

​জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আসাদুজ্জামান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭