• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ রাত ১০:২৬:৩৬ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

শিবচরে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন চাচি-ভাতিজি

৩ জুলাই ২০২৬ রাত ০৮:৫৭:৪৯

শিবচরে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন চাচি-ভাতিজি

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাচি ও তার ৯ বছর বয়সী ভাতিজির মৃত্যু হয়েছে।

৩ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার দ্বিতীয়খণ্ড ঝিনাইরগেট সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি অটোভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অটোভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ​নিহত রিমি আক্তার তার নিহত ভাতিজি আয়সা আক্তার। ​আহত অটোভ্যানচালক তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে রিমি আক্তার তার ভাতিজি আয়সাকে নিয়ে অটোভ্যানে চড়ে পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। ভ্যানটি দ্বিতীয়খণ্ড ঝিনাইরগেট সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, ঘটনাস্থলেই চাচি রিমি আক্তার ও শিশু আয়সার মৃত্যু হয়। এ সময় অটোভ্যানের চালক মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত চালককে উদ্ধার করেন। তাকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার্ড করেন।

​প্রত্যক্ষদর্শীরা আমার সংবাদকে বলেন, দুর্ঘটনার সময় অটোভ্যান এবং কাভার্ডভ্যান দুটি যানবাহনই অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। বেপরোয়া গতির কারণেই এই মুখোমুখি সংঘর্ষ ঘটেছে এবং চোখের পলকে দুটি প্রাণ ঝরে গেল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে ছুটে যায়।

​তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি ইতোমধ্যে জব্দ করা হয়েছে। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
৩ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৬





Follow Us