• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:৪৭:২৪ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেফতার ১

১২ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৪:১৩

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেফতার ১

মানিকগঞ্জ প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, মিনিবাসে অগ্নিসংযোগ ও যান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। মামলা দুটিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৫১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও ৮০ থেকে ৯৫ জন। এর মধ্যে একটি মামলার এজাহারনামীয় একজন আসামিকে ১১ নভেম্বর বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তি মানিক ফকির (৪০)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর বাড়ি উপজেলার বার্তা গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে করা প্রথম মামলাটির নম্বর ১৭। এতে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী রিয়াদ মোর্শেদ। তিনি মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য।

আরও পড়ুন

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

এ মামলায় জেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের পাঁচজন, জেলা ও উপজেলা যুবলীগের তিনজন এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্যান্য পর্যায়ের নেতাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩ক ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটি ৯ নভেম্বর সন্ধ্যা পৌনে ৭টায় মানিকগঞ্জ শহরের দক্ষিণ সেওতায় বিজয় মেলার মাঠের উত্তরপূর্ব পাশের সড়কে ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ১১ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে করা দ্বিতীয় মামলাটির নম্বর ১৮। এতে ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. এরশাদ আলী।

আরও পড়ুন

উখিয়ায় গ্যাসের নতুন অস্তিত্ব শনাক্ত, অনুসন্ধানে নামছে বাপেক্স

এ মামলায় জেলা ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ২৫ জন, যুবলীগের দুজন, আওয়ামী লীগের চারজন, স্বেচ্ছাসেবক লীগের একজন এবং শ্রমিক লীগের এক নেতার নাম রয়েছে।

দ্বিতীয় মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫-ঘ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩ক ধারায় অভিযোগ আনা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ১০ নভেম্বর রাত ১২টা ১৫ মিনিটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের বাইতুল আমান জামে মসজিদের দক্ষিণ পাশের ফাঁকা জায়গায় ঘটনা ঘটে।

উল্লেখ্য, ৯ নভেম্বর সন্ধ্যার পর মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের নবীন সিনেমা হলের সামনে পার্কিং করা একটি মিনিবাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির প্রায় অর্ধেক পুড়ে যায়।

আরও পড়ুন

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন সংলাপে অগ্রগতি
আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন সংলাপে অগ্রগতি
১২ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৬:৩৫



ফের কমলো স্বর্ণের দাম
ফের কমলো স্বর্ণের দাম
১২ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪২:১৩


সেনাবাহিনীতে অফিসার পদে আবেদনের সুযোগ
সেনাবাহিনীতে অফিসার পদে আবেদনের সুযোগ
১২ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৫:১০