আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রায় ৯ মাস পর সরাসরি আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। গত ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত এ বৈঠকে কিছু অগ্রগতির কথা জানালেও যুদ্ধাবসানের বিষয়ে বড় কোনো সমঝোতা হয়নি।
রাশিয়া–ইউক্রেন আলোচনার সবচেয়ে বড় বাধা ইউক্রেনের ৪টি অঞ্চল—দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন। এসব অঞ্চল রাশিয়ার কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কিয়েভ এ দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা বন্ধ এবং দেশটির সামরিক শক্তি সীমিত করার শর্তও দিয়েছে মস্কো।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী জ্যারেড কুশনার জানিয়েছেন, দুই দেশের মধ্যে আস্থার সংকট রয়েছে। ভূখণ্ড নিয়ে সমঝোতা সবচেয়ে কঠিন হলেও আবুধাবির বৈঠককে ইতিবাচক সূচনা হিসেবে দেখছেন তিনি।
১২ নভেম্বর বৃহস্পতিবার মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এরপর আয়ারল্যান্ডে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাদের সাক্ষাতের কথা রয়েছে।
এদিকে আলোচনার বড় অর্জন হিসেবে যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে দুই পক্ষের সম্মতিকে দেখছে যুক্তরাষ্ট্র। তবে কতজন বন্দি মুক্তি পাবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। যুদ্ধবন্দি বিনিময় বা যুদ্ধাবসানের কোন সংকেত মিলবে কি না তা এখন আলোচ্য বিষয়।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available