জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকার একটি আখক্ষেত তমেজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১২ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাকে হত্যা করে পালিছে দুর্বৃত্তরা।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট তার শ্বশুর বাড়ি থেকে রাত ৯টার দিকে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পাঁচবিবির আটুল গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন তমেজুল ইসলাম। এরপর থেকে আর পরিবারের সঙ্গে রাতে যোগাযোগ হয়নি।
শনিবার সকালের দিকে পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকার একটি আখক্ষেতে তমজেলু ইসলামের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে নিহতের স্বজন ও পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলমান আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available