• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৪৬:৪৮ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন

১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩৫:১৭

জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর সঙ্গে আলাপ করেই রাজধানীর গুলশানসহ দেশের বিভিন্নস্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

১২ সেপ্টেম্বর শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াত নেতারা বলেছেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। কিন্তু আমরা বলতে চাই, দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।

আরও পড়ুন

জামায়াত সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে: রিজভী

জামায়াতের সঙ্গে আলাপ করেই হয়তো রাজধানীর গুলশানসহ বিভিন্নস্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে হয়তো তারা যোগাযোগ করে এই মিছিল করার সাহস দেখিয়েছে।

১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে।

আরও পড়ুন

সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের

রাশেদ খাঁন বলেন, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২৪ এর গণ-অভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন দিয়েছে। তাই, বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে চায়। অন্যদিকে জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে।

এর আগে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলানিউজ টোয়েন্টিফোর 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
৩০ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৪:৪১







আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৩

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:০৩