• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২৪:৩৪ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:৩০

বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

নাটোর প্রতিনিধি: আতঙ্ক নয় সচেতনতা, ডেঙ্গু নয় সুস্থতা নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান-২০২৬ শুরু হয়েছে।

২৬ সেপ্টেম্বর শনিবার বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান শুরু হয়।

অভিযানের উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বনপাড়া-বড়াইগ্রাম পৌরসভার প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস।

এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌরসভার নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ এবং বনপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফসা শারমিন।

অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি মশক নিধনের ওষুধ ছিটিয়ে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বিস্তার রোধে উদ্যোগ নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং পরিত্যক্ত পাত্রসহ সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। পৌর কর্তৃপক্ষের এ ধরনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভারতে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু
ভারতে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩৬



খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৩

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩৩


চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী গ্রেফতার
চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:০৮