• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:০০:১৬ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় বৃদ্ধের আত্মহত্যা

১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:০৪

নলডাঙ্গায় বৃদ্ধের আত্মহত্যা

​নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা সইতে না পেরে সোহরাফ (৮০) নামের এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

১৪ সেপ্টেম্বর সোমবার ভোর ৫টার দিকে নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের কাজিপুরদিয়ার নতুন পাড়া আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহরাফ ওই গ্রামের মৃত আকছের আলীর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ সোহরাফ দীর্ঘদিন ধরে তীব্র পেটের ব্যথায় ভুগছিলেন। সার্বক্ষণিক অসুস্থ থাকার কারণে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন তিনি। ঘটনার দিন রাতের কোনো এক সময়ে তিনি নিজ শয়নকক্ষের তীরের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, সংবাদ পেয়ে আমি এবং এসআই মো. আব্দুল মালেকসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহটি উদ্ধার করে মৃতব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে কাফন দাফনের জন্য হস্তান্তর করা হয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেফতার
আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেফতার
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৬:২৩

নলডাঙ্গায় বৃদ্ধের আত্মহত্যা
নলডাঙ্গায় বৃদ্ধের আত্মহত্যা
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:০৪






যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিক
যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিক
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩১:৫৪

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২০:২৮