• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৮:১৫ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজার চাষ, গাছসহ যুবক গ্রেফতার

১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:২৮

সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজার চাষ, গাছসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বসতবাড়ির সীমানার ভেতরে অবৈধভাবে গাঁজার চাষ করার অপরাধে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে এসআরবি-১১। এ সময় তাঁর বাড়ি থেকে প্রায় ৬ ফুট উচ্চতার একটি তরতাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়।

১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে এক প্রেস রিলিজে বিষয়টি গণমাধ্যমকে জানান এসআরবি-১১ অপারেশন অফিসার রওনক এরফান খান।

এর আগে ১১ নভেম্বর বুধবার রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারি ক্যাম্প এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার মোবারক হোসেন ওই এলাকার মৃত আনোয়ার হোসেন ও রাজিয়া খাতুনের ছেলে।

আরও পড়ুন

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেফতার ১

​এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শিমুলপাড়া বিহারি ক্যাম্প এলাকায় মোবারকের বাড়িতে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোবারক কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বসতঘরের সীমানাপ্রাচীরের ভেতরে দরজার সামনে রোপণ করা অবস্থায় একটি জীবিত সবুজ রঙের গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি (প্রায় ৬ ফুট) এবং ডালপালা ও পাতাসহ এর মোট ওজন ৩ কেজি ২০০ গ্রাম।

​এসআরবি-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির ভেতরে সুকৌশলে এই অবৈধ গাঁজা গাছ চাষাবাদের কথা স্বীকার করেছেন।

​তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





প্রায় ৩ লাখ টন সার কিনবে সরকার
প্রায় ৩ লাখ টন সার কিনবে সরকার
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৬:১৫

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৪৩