• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ রাত ১১:৪৯:১৬ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

দৌলতপুরে বিএনপির কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

৪ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:৩১

দৌলতপুরে বিএনপির কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

৪ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি দৌলতপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা ভাঙচুর ও সন্ত্রাসের প্রতিবাদে ঐক্যবদ্ধ হও, গণতন্ত্র রক্ষা করো এমন নানা স্লোগান দেন।

নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ ঘোষণার পরপরই দৌলতপুরে বাচ্চু মোল্লার সমর্থকরা আনন্দ মিছিল করেন, মিষ্টি বিতরণ করেন এবং এলাকায় ভুয়া, ভুয়া স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আরও পড়ুন

পদ্মা সেতুর টোল প্লাজায় নাশকতা: ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

কিন্তু ওই রাতেই পরিস্থিতি পাল্টে যায়। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একই রাতে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের বাড়ির সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসময় বাড়ির আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এছাড়াও দৌলতপুর উপজেলার আরও তিনটি বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ভাঙচুরের সময় বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিঁড়ে ফেলা হয়, ধানের শীষ প্রতীকসংবলিত ব্যানার-ফেস্টুনে আগুন ধরিয়ে দেওয়া হয়। দলীয় নেতাকর্মীদের ওপরও বিভিন্নভাবে হুমকি ও গালাগাল দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

তারা অভিযোগ করেন, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ আসনের মনোনয়ন প্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েলের সমর্থক হওয়ায় তাদের উপর হামলা চালানো হয়।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার-১

তাদের উদ্দেশ্য ছিল দলীয় প্রার্থী ঘোষণার পর দলে বিভাজন সৃষ্টি করা এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করা।

উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম বলেন, আমার বাড়ির সামনে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমার পরিবারের সবাই আতঙ্কে রয়েছে। এভাবে ভয় দেখিয়ে কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না।

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী অংশ নেন। তারা অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন ভবিষ্যতে এ ধরনের হামলা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

এদিকে, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলই এই সহিংসতার মূল কারণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৮:৫২


সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৯:০৬


খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১২:৫০