• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫১:১৭ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই: বিজিবির অধিনায়ক

১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:৩৮

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই: বিজিবির অধিনায়ক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আল আমিন অপু।

১৮ অক্টোবর রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বাগবাড়ি মিয়াপুর দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুর্গাৎসবে বাকি সময়গুলো নির্বিঘ্নে কাটবে। দুর্গাপূজা ঘিরে কেউ যেন গুজব না ছড়ান। কোথাও সন্দেহজনক কিছু দেখলে দ্রুত বিজিবিকে জানাতে হবে। পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: সৌদি আরবে ২ প্রবাসীর মৃত্যুদণ্ড, যা লিখলেন অভিনেতা রওনক হাসান

তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান বিজিবির এই অধিনায়ক। এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩

একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি
একুশে বইমেলার তারিখ ঘোষণা: শুরু ৭ জানুয়ারি
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৩৯