কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় পদুয়ার বাজার লেভেলক্রসিং ৪ গেইটম্যান, বিজয়পুর লেভেলক্রসিংয়ের দুই গেইটম্যান, লালমাই রেলস্টেশন মাস্টার, লোকোমাস্টার দুইজন, সড়ক বিভাগ নির্মাণ কাজ এবং বাস চালকের দায়িত্বে অবহেলা প্রতীয়মান হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
এডিএম মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, তদন্তে অন্তত ৬টি বিষয়ে ব্যত্যয় উঠে এসেছে এবং বেশ কয়েকজন ব্যক্তি ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে। তদন্ত প্রতিবেদনে মোট ৮টি সুপারিশ করেছে কমিটি। তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দেয়া হয়েছে।


গত ২১ মার্চ ঈদুল ফিতরের দিন ভোররাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিং এ দুর্ঘটনার পর জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটিতে প্রধান ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী পরিচালক বিআরটিএ ফারুক আলম, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন, রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আসিফ খান চৌধুরী।

২১ মার্চ ভোর রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিং-এ চলন্ত ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন বাসযাত্রী নিহত হয়। এই ঘটনায় আহত হয় অন্তত আরো ২৪ জন। ঘটনার পর এক বাস যাত্রীর করা মামলায় এ পর্যন্ত তিনজন গেট মেনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available