• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৮:৩২ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

মাইজভাণ্ডারী একাডেমির অন্ত ধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

৩০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩১:১৮

মাইজভাণ্ডারী একাডেমির অন্ত ধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: অন্ত ধর্মীয় সম্প্রীতি অর্জনের জন্য প্রয়োজন অন্তরের পরিশুদ্ধতা, বিনয়, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, অনর্থ পরিহার, ভিন্ন মত ও পথ বিষয়ে সহনশীল মানসিকতা তাৎপর্য শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ রোববার এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন গবেষণা ও প্রকাশনা উইং ‘মাইজভাণ্ডারী একাডেমি’র উদ্যোগে ‘অন্ত ধর্মীয় সম্প্রীতি’ শীর্ষক একটি বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই সংলাপে সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম।

প্রবন্ধ উপস্থাপন করেন সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নুরুন্নবী আযহারী।

প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন- ফরহাদাবাদ দরবার শরিফের আওলাদ সৈয়দ ফয়জুল আবেদীন আরমান, হযরত আলী শাহ্ (রহ.) জামে মসজিদের খতিব মোহাম্মদ রেজাউল মোস্তফা তানভীর আযহারী, ‘তাজকিয়া’র উপদেষ্টা এইচ. আর. মেহবুব জিকো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল, আল মোস্তফা ইনস্টিটিউটের পরিচালক ও পটিয়া হযরত শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা হাসান মুহাম্মদ শরফুদ্দীন, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম চৌধুরী, মাইজভাণ্ডারী একাডেমির গবেষণা সহকারী মোহাম্মদ সাইদুল ইসলাম, মাইজভাণ্ডারী একাডেমির গবেষণা সহকারী ও এমফিল গবেষক মোহাম্মদ আকিব, মাইজভাণ্ডারী একাডেমির সদস্য মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের গ্রেজুয়েট হাফেজ মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল আলম, হাসনাত হাসান রাহাত ও সাজ্জাদ হোসেন শিবলুসহ প্রমুখ।

বক্তারা বলেন, মুসলমানদের জন্য অন্তধর্মীয় সম্প্রীতি অপরিসীম গুরুত্ব বহন করে। এ বিষয়ে সর্বপ্রথম ষাটের দশকে কথা বলেন বেলায়তে মোত্লাকা গ্রন্থের প্রণেতা অছিয়ে গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)। অন্তধর্মীয় সম্প্রীতি অর্জনের জন্য প্রয়োজন। অন্তরের পরিশুদ্ধতা, বিনয়, সুস্থ মানসিকতা, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, অনর্থ পরিহার, অন্তর থেকে ঘৃণা দূর করা, প্রেম ও প্রেরণা সৃষ্টি, ভিন্ন মত ও পথ বিষয়ে সহনশীল মানসিকতা ইত্যাদি। 

আলোচকরা বলেন, বর্তমান সময়ে এ ধরনের সংলাপ অত্যন্ত যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ। এমন সংলাপ আরও বেশি বেশি আয়োজন করা প্রয়োজন এবং ভিন্ন মতের স্কলারদের সাথে নিয়মিত সংলাপের আশা ব্যক্ত করেন। সবাই মাইজভাণ্ডারী একাডেমির এই মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১