• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:০৩:৫৯ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:৩৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সহসভাপতি এ বি এম রাশেদুল হাসান ডলারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নবীনগর পৌর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার রাশেদুল হাসান ডলার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় রাশেদুল হাসান ডলারকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: এনটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০১:৫১