• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:১৭:৫৩ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযান, বিপুল পরিমাণ মাদক জব্দ

৬ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫৩:৪২

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযান, বিপুল পরিমাণ মাদক জব্দ

দিনাজপুর প্রতিনিধি: সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর টানা অভিযানে ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন, সিরাপ ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে।

২৯ বিজিবি সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প, বিরামপুর বিশেষ ক্যাম্প, দাইনুর বিওপি ও খানপুর বিওপি এলাকায় পৃথক ৪টি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৫০৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৬৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৫০ পিস ইস্কফ সিরাপ এবং ৬১৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।

আটক মাদকদ্রব্যের সিজার মূল্য ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

২৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৬:০৭


সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
১৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৮:১৪







চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
১৪ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৯:১৩