• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ রাত ১১:২৫:৩৫ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

৬ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৩৫:২৫

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

৬ আগস্ট বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল।

এ সময় তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে কেবল চারা রোপণ করলেই চলবে না, তা পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার দায়িত্ব নিতে হবে। পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি টেকসই পরিবেশ গঠনে সেনাবাহিনী এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে জানান তিনি।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত জোন উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমাসহ স্থানীয়রা ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৪৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৪৮