• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:৪৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় পণ্য উদ্ধার

৬ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২৩:০২

জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় পণ্য উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়েছে।

৬ আগস্ট বৃহস্পতিবার ভোরে পাথরেরচর ১০৭৭ নম্বর সীমান্ত পিলারের কাছে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। 

জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিওপির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন বিজিবির সদস্যরা। অভিযানে মালিক বিহীন ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

অপরদিকে বুধবার দিবাগত রাতে দাঁতভাঙা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ছাটকড়াইবাড়ি এলাকায় অভিযানে ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪ লাখ ২ হাজার টাকা।

বিজিবি জানায়, ভারতীয় মদ উদ্ধার ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩০:১৬


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩