• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫৫:১২ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেলসহ গান পাউডার উদ্ধার

১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০২:৫৪

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেলসহ গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গান পাউডার সদৃশ পদার্থ, দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ ও সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের আভিযানিক দল।

১৫ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে সদর উপজেলার ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার ও জব্দ করা হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর বোম্ব ডিজপোজাল ইউনিটের সহযোগিতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে আমবাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গান পাউডার সদৃশ পদার্থ, দুটি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের ধারণা, দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরক ও সরঞ্জাম সেখানে মজুত করে রেখেছিল।

উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪১:১১



একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর
একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৬:২৩





নাটোরে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার- ১
নাটোরে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার- ১
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৫:২৯