জামালপুর প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছেন জামালপুর ৩৫ বিজিবি।
এ উপলক্ষে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বিজিবির পক্ষ থেকে জামালপুর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার- ১
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান মণ্ডপগুলো পরিদর্শন করেন।
এসময় বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের সাথে কুশল বিনিময়সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।
পরিদর্শন শেষে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক হাসানুর রহমান বলেন, ৩৫ বিজিবির আওতাধীন এলাকায় দুর্গা পূজার মণ্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি পূজা নির্বিঘ্ন করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি। পূজা কার্যক্রমকে উপভোগ করতে সর্বাত্মক সহযোগিতাসহ ১০ অক্টোবর থেকে বিজিবি টহল কার্যক্রম শুরু হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available