নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই এলাকায় অভিযান চালিয়ে ১৮৭ পিস ইয়াবাসহ মো. শাহিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫।
৭ জুলাই মঙ্গলবার র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ৬ জুলাই সোমবার রাত ১০টা ১০ মিনিটে বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের সরকারপাড়া মোড়ে উম্মে হাবিবা ফার্মেসির সামনে অভিযান চালায়। এ সময় চান্দাই গ্রামের মৃত হাসেন আলীর ছেলে মো. শাহিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাবের দাবি, গ্রেফতার শাহিন এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে বড়াইগ্রামসহ আশপাশের এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available