নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে র্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
২১ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় র্যাব-১১ এর অপস অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ২০ জুলাই সোমবার রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. রুবেল (৩০), মোছা. হীরামনি (২৬), নুরুল ইসলাম (২১) এবং ফাহিমা জান্নাত (২০)। তাদের মধ্যে রুবেল ও হীরামনি দম্পতির বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব ডুমখালী এলাকায়। অপরদিকে নুরুল ইসলাম ও ফাহিমা জান্নাত দম্পতির বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার পূর্ব গজালিয়া এলাকায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় হানিফ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা চারজনকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের আটক করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেফতার আসামিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার বড় চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় বহন, সরবরাহ ও বিক্রি করে আসছিল।
র্যাব-১১ এর অপস অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, ‘গ্রেফতার আসামি চারজনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available