• ঢাকা
  • |
  • শনিবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০১:০৩:১৪ (23-May-2026)
  • - ৩৩° সে:

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

২২ মে ২০২৬ সকাল ০৭:৫৭:৩০

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের ছুটির অন্যান্য দিন বিশেষ সময়সূচিতে চলবে ট্রেন।

২১ মে বৃহস্পতিবার ডিএমটিসিএলের পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরীফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে যাবে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।

এছাড়া উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।

ডিএমটিসিএল জানিয়েছে, ট্রেন চলাচলের ব্যবধান বা হেডওয়ে সর্বনিম্ন ১২ মিনিট এবং সর্বোচ্চ ১৫ মিনিট হবে। প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে এবং ৭টি ট্রেন সেট চলাচল করবে। তবে যাত্রীচাপের ওপর ভিত্তি করে ট্রিপ সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। পাশাপাশি এমআরটি ও র‍্যাপিড পাস টপআপ সুবিধাও চালু থাকবে।

তবে শুক্রবার সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি শুরু হবে উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ২টা ৪৫ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ৫ মিনিটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৫৩ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৫৩ বিলিয়ন ডলার
২২ মে ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:১৯

জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ
জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ
২২ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:৩৪




Follow Us