• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ রাত ১০:০২:৫৩ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

রূপায়ণ সিটিতে ২ দিনব্যাপী ফুড ফেস্টিভাল শুরু

১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১৮:৫৯

রূপায়ণ সিটিতে ২ দিনব্যাপী ফুড ফেস্টিভাল শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল “রূপায়ণ ফুড এন্ড ফ্লেভারস”।

১৮ ও ১৯ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ম্যাজেস্টিক পেরিফেরাল রোডে আয়োজিত এ উৎসবে বিভিন্ন জনপ্রিয় খাবার, ডেজার্ট এবং লাইভ ফুড স্টলের আয়োজন রাখা হয়েছে।

এই আয়োজনের মাধ্যমে রূপায়ণ সিটি উত্তরার বিদ্যমান বাসিন্দা, সম্ভাব্য ক্রেতা এবং তাদের পরিবারের জন্য একটি আনন্দময় কমিউনিটি অভিজ্ঞতা তৈরি করা হয়েছে। সুস্বাদু খাবারের পাশাপাশি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ থাকছে এ আয়োজনে।

রূপায়ণ সিটি উত্তরার সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.) বলেন, “রূপায়ণ ফুড এন্ড ফ্লেভারস শুধু একটি ফুড ফেস্টিভ্যাল নয়; এটি আমাদের কমিউনিটি লাইফস্টাইলের প্রতিফলন। আমরা চাই পরিবারগুলো এখানে এসে আনন্দময় সময় কাটাক এবং রূপায়ণ সিটি উত্তরার প্রাণবন্ত জীবনধারা কাছ থেকে অনুভব করুক।”

রূপায়ণ সিটি উত্তরা দেশের অন্যতম বৃহৎ প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি, যেখানে নিরাপত্তা, উন্মুক্ত সবুজ পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা এবং উন্নত জীবনযাত্রার সমন্বয়ে গড়ে উঠছে একটি পরিপূর্ণ আবাসিক কমিউনিটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ‘প্রথম প্রেম’ দিবস
আজ ‘প্রথম প্রেম’ দিবস
১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৭:০১


অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৫০

১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৯



প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৫৬