• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০১:৩০ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার

১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৯

১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার

বিনোদন ডেস্ক: ফিলিস্তিনের পক্ষে কথা বলায় এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়েছেন মার্কিন র‍্যাপার ম্যাকলেমোর। এবার সেই ট্যুর থেকে পাওয়া ১০ লাখ ডলার পারিশ্রমিকের পুরো অর্থ ফিলিস্তিনিদের সহায়তায় দান করার ঘোষণা দিয়েছেন তিনি। একই পরিমাণ অর্থ অনুদান দিতে ধনকুবের রবার্ট ক্রাফটের প্রতিও আহ্বান জানিয়েছেন ম্যাকলেমোর।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের কনসার্টে ফিলিস্তিনের সমর্থনে স্লোগান দেন ম্যাকলেমোর। এ সময় গাজার ধ্বংসযজ্ঞের ছবিও দেখানো হয়। পাশাপাশি রাজনৈতিক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর সোমবার শিরানের চলমান ট্যুর থেকে তাঁকে বাদ দেওয়া হয়।

ট্যুর থেকে বাদ পড়ার পর ম্যাকলেমোর অভিযোগ করেন, এর পেছনে রবার্ট ক্রাফটের ভূমিকা রয়েছে। তাঁর দাবি, ক্রাফট অন্য স্টেডিয়াম মালিকদের সঙ্গে যোগাযোগ করে তাঁর পারফরম্যান্স বাতিল করিয়েছেন।

তবে এড শিরান জানিয়েছেন, ম্যাকলেমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রমোটারদের। রাজনৈতিক বিষয়ে তিনি নিরপেক্ষ থাকতে চান বলেও জানান শিরান।

এরপর শিরানের ট্যুরে থাকা কয়েকজন শিল্পী প্রতিবাদ জানিয়ে বাকি কনসার্টগুলো থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ফলে ট্যুরের পরবর্তী আয়োজন নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

এর মধ্যেই বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অনুদানের ঘোষণা দেন ম্যাকলেমোর। তিনি জানান, শিরানের ট্যুর থেকে পাওয়া পুরো ১০ লাখ ডলার ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা ছয়টি সংস্থাকে দেবেন তিনি।

এই তালিকায় রয়েছে প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড, হিল প্যালেস্টাইন, মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস ও গাজা স্যুপ কিচেনসহ আরও দুটি সংস্থা।

ম্যাকলেমোর বলেন, গত ৪৮ ঘণ্টায় ঘটে যাওয়া ঘটনাগুলোর পর আলোচনার কেন্দ্র আবার ফিলিস্তিনিদের দিকে ফিরিয়ে নিতে চান তিনি। তাঁর ভাষায়, ফিলিস্তিনিরা এখনো প্রাণ হারাচ্ছেন এবং সামরিক দখলদারত্বের মধ্যে জীবন কাটাচ্ছেন।

রবার্ট ক্রাফটের প্রতি আহ্বান জানিয়ে ম্যাকলেমোর বলেন, তিনি যেন তাঁর দেওয়া ১০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ ফিলিস্তিনিদের সহায়তায় দান করেন।

ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন ম্যাকলেমোর। তিনি বলেন, বহু বছর ধরে ফিলিস্তিনিরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাঁদের মুক্তির জন্য আর অপেক্ষা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ম্যাকলেমোর বলেন, ফিলিস্তিনিদের পাশে থাকা এবং তাঁদের মুক্তির লড়াইকে সমর্থন করাই এখন তাঁর প্রধান মনোযোগ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৫০

১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৯



প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৫৬