• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৯:০৯ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন

১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:১০

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ২০২৭ সালের হজযাত্রীদের সুবিধার্থে প্রাথমিক নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদের শর্ত শিথিল করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও এবার প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন হজযাত্রীরা।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৪ সেপ্টেম্বর হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হতে যাচ্ছে। হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এই ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ

তবে এভাবে নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর আগে পিলগ্রিম আইডি অ্যাসাইন করার সময় অবশ্যই নির্ধারিত মেয়াদ সংবলিত পাসপোর্ট ই-হজ সিস্টেমে দাখিল করে হালনাগাদ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাসপোর্টের নির্ধারিত মেয়াদ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। নির্ধারিত মেয়াদের পাসপোর্ট দিয়ে ই-হজ সিস্টেমে তথ্য হালনাগাদ না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর ভিসা হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ করতে পারবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আরও পড়ুন

শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী ২৪ সেপ্টেম্বর হজের নিবন্ধন শেষ হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৯৭০ জনসহ মোট ১৬ হাজার ২৮১ জন হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২


লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫
লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:০২

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৯:৫২