অনলাইন ডেস্ক: কেনাকাটা করতে প্রতিদিন কোথাও না কোথাও বের হতে হয়। বাসা থেকে বের হয়ে যদি গিয়ে দেখেন দোকানপাট ও মার্কেট বন্ধ, তখন কেমন লাগবে? সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। তাই যাওয়ার আগে জেনে নিন উচিত, কোন কোন এলাকায় আজ ২২ জুলাই বুধবার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।
রাজধানীতে প্রতিদিনই এলাকাভিত্তিক মার্কেট বন্ধ থাকে। এ অবস্থায় বাসায় থেকে তা না জেনে বের হলে ফিরে আসতে হয়। ফলে ভোগান্তি পোহাতে হয়।
সপ্তাহের বুধবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ থাকে, তা এক নজরে দেখে নেওয়া যাক-
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে: বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
যেসব মার্কেট বন্ধ থাকে: যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available