• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৫৮:১৯ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

শাহজালালে দুই বিমানকর্মীর জুতার ভেতর মিললো ৮০টি স্বর্ণবার

৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০২:৫০

শাহজালালে দুই বিমানকর্মীর জুতার ভেতর মিললো ৮০টি স্বর্ণবার

অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে শল্ক গোয়েন্দারা। যেগুলোর ওজন ৯.৩৪ কেজি। বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি ২৫ লাখ টাকা।

৪ অক্টোবর রোববার জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফদর (সিআইআইডি)-এর কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস অ্যায়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

বিমানকর্মীদের জুতায় স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের অভিনব এই কৌশলে কারা জড়িত, কোথা থেকে এলো এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় এনবিআর। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫৮:১০




মাউশির সতর্কতা জারি, না মানলে ব্যবস্থা
মাউশির সতর্কতা জারি, না মানলে ব্যবস্থা
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৫:৫০