• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:০৪:৫৭ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৯:৩১

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

ডেস্ক রিপোর্ট: শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানান, গত চার থেকে পাঁচ দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ। চিকিৎসকদের পরামর্শে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী।

এদিকে, মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ