• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:৫৯:২৭ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

ইরানের দুই ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:২৪

ইরানের দুই ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সরকারি মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। ১ সেপ্টেম্বর মঙ্গলবার ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা সামরিক অভিযানের সময় এ হামলা চালানো হয়।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর এবারই প্রথম ইরানের ট্যাংকারে সরাসরি হামলা চালাল যুক্তরাষ্ট্র। এর আগে ইরানি তেলবাহী জাহাজগুলোর চলাচলে বাধা দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হলেও সরাসরি হামলার ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতি অনুমোদন করেছেন। এ নীতির আওতায় হরমুজ প্রণালিতে ইরানের হামলায় কোনো ট্যাংকার ক্ষতিগ্রস্ত হলে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হবে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালায়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এসব হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সামরিক সম্পদ, মাইন পাতা-সংক্রান্ত সক্ষমতা ও যোগাযোগকেন্দ্র লক্ষ্য করা হয়েছে।

এর আগে হরমুজ প্রণালির কাছে দুটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত উৎস থেকে হামলার ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে, সৌদি পতাকাবাহী ‘সিদর’ ও লাইবেরিয়ার পতাকাবাহী ‘সেনেগাল প্রসপারিটি’ নামের দুটি ট্যাংকার ওই হামলার শিকার হয়। তবে ওই হামলার দায় কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলবাজারেও; মঙ্গলবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৪ ডলারের ওপরে উঠে পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬